হবিগঞ্জের মনতলায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত: ১২ ঘণ্টা সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

হবিগঞ্জের মনতলা এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলভর্তি ট্রেনের পাঁচটি ওয়াগন ও একটি গার্ডব্রেক লাইনচ্যুত হওয়ায় টানা ১২ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (১ এপ্রিল) রাত থেকেই দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে। রেলওয়ের রিলিফ ট্রেন ঘটনাস্থলে কাজ করছে এবং লাইনচ্যুত ওয়াগনগুলো সরানোর চেষ্টা চলছে।

এ ঘটনায় সিলেট থেকে ঢাকাগামী ‘উপবন এক্সপ্রেস’ ও ‘কালনী এক্সপ্রেস’ এবং চট্টগ্রামগামী ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

জানা যায়, রাত সোয়া ৯টার দিকে মনতলা স্টেশন অতিক্রম করে শাহপুর এলাকায় পৌঁছালে ট্রেনটির পাঁচটি ওয়াগন ও একটি গার্ডব্রেক লাইনচ্যুত হয়। এতে ওয়াগনগুলো থেকে তেল বের হতে শুরু করে।

দুর্ঘটনার পর আশপাশের লোকজন তেল সংগ্রহে নেমে পড়লে পরে বিজিবি ঘটনাস্থলে গিয়ে সেই তেল জব্দ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

রানা প্লাজা থেকে পদ্মা ট্র্যাজেডি: নাসিমা আক্তারের হৃদয়বিদারক পরিণতি

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান