বাংলাদেশিসহ ১০৫ যাত্রী নিয়ে আবারও ডুবে গেলো লিবিয়া থেকে রওনা হওয়া নৌকা; ৩২ উদ্ধার, ৭০ নিখোঁজ

ইতালির কোস্টগার্ড জানিয়েছে, শনিবার (৪ এপ্রিল) ভূমধ্যসাগরে ১০৫ যাত্রী নিয়ে ইউরোপগামী একটি নৌযান ডুবে গেছে। নৌকাটি লিবিয়ার তাজাউর উপকূল থেকে রওনা হয় এবং বৌরি অয়েল ফিল্ড থেকে ১৪ নটিক্যাল মাইল উত্তরে ডুবে যায়। এ ঘটনায় ৩২ জনকে জীবিত এবং ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও ৭০ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ রয়েছেন।

জীবিত উদ্ধার ব্যক্তিরা সবাই পুরুষ। তারা জানিয়েছে, "খুবই কঠিন আবহাওয়া পরিস্থিতি এবং সাগরের বড় বড় ঢেউয়ের মুখে টিকতে না পেরে ডুবে গেছে তাদের নৌযানটি।" উদ্ধারকাজে ইতালির কোস্টগার্ডের পাশাপাশি জার্মান সংস্থা সি-ওয়াচ এবং ইতালীয় এনজিও মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান (এমএসএইচ) অংশ নিয়েছে।

মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান এক্স-এ পোস্ট করা বার্তায় জানিয়েছে, "নৌযানটি লিবিয়ার নিয়ন্ত্রণাধীন এসএআর জোন-এ ডুবে গেছে।" উদ্ধারকৃত ব্যক্তিদের ইতালির ল্যাম্পেদুসায় নেয়া হয়েছে। সংস্থাটি নিখোঁজদের জন্য শোক প্রকাশের পাশাপাশি ইউরোপীয় দেশগুলোকে নিরাপদ অভিবাসননীতি গ্রহণের আহ্বান জানিয়েছে।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার