হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১০ শিশু এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া আরও ২ শিশুসহ মোট ১২ জন মারা গেছে। এসময়ে নতুন করে আরও ৯৭৪ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

রোববার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩৯২ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে এবং এখানে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা ৩৮। এছাড়া চট্টগ্রামে ১৯৫ জন, রাজশাহীতে ১২৪ জন এবং খুলনায় ৮২ জন নতুন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে।

মৃত্যুর হিসেবে গত ২৪ ঘণ্টায় খুলনায় ৫ জন, রাজশাহীতে ৩ জন এবং চট্টগ্রামে ২ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। অন্যদিকে ঢাকা ও ময়মনসিংহে ১ জন করে মোট ২ জন মারা গেছেন ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে।

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

রানা প্লাজা থেকে পদ্মা ট্র্যাজেডি: নাসিমা আক্তারের হৃদয়বিদারক পরিণতি