গোপালগঞ্জে ৪ হাজার ৫শ লিটার ডিজেল মজুত,৩০ হাজার টাকা জরিমানা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ডিজেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অপরাধে এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার রাত ৯ টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের মেসার্স কালিপদ সাহা এন্টারপ্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বিশ্বজিৎ সাহা ও গোবিন্দ সাহাকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।
আল-আমিন হালদার বলেন, পাটগাতী বাজারে অবৈধভাবে ৪ হাজার ৫শ’ লিটার ডিজেল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি করছিলো তারা।