ইসরাইলি পাসপোর্টধারীদের আটকাচ্ছে মালয়েশিয়া

গণহারে ইসরাইলি পাসপোর্টধারীদের আটকাচ্ছে মালয়েশিয়া। ভ্রমণকারী ইসরাইলি পাসপোর্টধারীরা বিমানবন্দরে মারাত্মক বিপাকে পড়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকজনকে দেশটিতে আটক করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) ওয়াইনেট গ্লোবালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে অন্তত আটজন ইসরাইলিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। তাদের মধ্যে কেউ মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করছিলেন, আবার কেউ অন্য এশীয় দেশে যাওয়ার জন্য দেশটিকে ট্রানজিট হিসেবে ব্যবহার করছিলেন। এ দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই।

বুধবারের এক ঘটনায় ফিলিপাইনগামী একটি ফ্লাইটে ট্রানজিটের সময় চারজন ইসরাইলি যুবক-যুবতীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দুই নারী জানান, থাইল্যান্ড থেকে ফিলিপাইনে যাওয়ার পথে তারা একটি চ্যাটবটের কাছ থেকে জানতে চেয়েছিলেন কুয়ালালামপুরে ট্রানজিট নিরাপদ কি না। এ সময় এটি থেকে তারা ইতিবাচক উত্তর পেয়েছিলেন। পরে তারা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

ব্রডকাস্ট জার্নালিস্ট ও আউটরিচ কো-অর্ডিনেটর – ইন্টার্নশিপ