চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি চিন পিং। আজ শুক্রবার সকালে
বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ -- ছবি: পিএমও
চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার
সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দুই নেতার এই ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট
বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন
উচ্চতায় নেওয়ার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং উন্নয়ন প্রকল্পগুলোতে
সহযোগিতা আরও সুসংহত করার বিষয়ে উভয় নেতা একমত পোষণ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়
থেকে জানানো হয়েছে, এই আলোচনা দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ককে আরও গভীর ও
বহুমাত্রিক করবে।
এর আগে শুক্রবার সকালে চীনের
তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশটির বীর
বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, চীনের প্রধানমন্ত্রী লি
কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বেইজিংয়ে রয়েছেন প্রধানমন্ত্রী।
সফরকালে বৃহস্পতিবার দুই দেশের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া
তিনি ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণসহ বিভিন্ন বৃহৎ শিল্পগোষ্ঠীর
প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
সফর শেষে শুক্রবার বিকেল ৫টায়
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান,
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
