সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান

স্মার্টফোন ব্যবহার বন্ধ করছেন আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের সরকারি কর্মচারীরা। বুধবার আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার এ বিষয়ে এক আদেশ জারি করেন। আদেশে ১৭ জুন থেকে স্মার্টফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়।

সব সরকারি কর্মচারীর জন্য স্মার্টফোন নিষিদ্ধ করার ঘোষণা দিয়ে একটি চিঠি গত সপ্তাহে সর্বোচ্চ আদালতের প্রতীকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়। এ বিষয়ে মন্তব্য করার অনুরোধে সর্বোচ্চ আদালত কোনো সাড়া দেয়নি।চিঠিতে বলা হয়, ‘নিজ নিজ প্রদেশের সব বিভাগীয় প্রধানকে পরামর্শ দেওয়া হচ্ছে যে, তারা যেন তাদের উচ্চপদস্থ বা নিম্নপদস্থ সব কর্মচারীকে জানিয়ে দেন, আগামী ১৭ জুন থেকে স্মার্টফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।’

চিঠিতে সামরিক ও বেসামরিক বিভাগের সব কর্মচারীর কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, শুধু সর্বোচ্চ নেতাই এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে ছাড় দিতে পারবেন।

এই সিদ্ধান্তের বিষয়ে আফগান সরকারের দুজন মুখপাত্রের কাছে জানতে চেয়েছিল পাকিস্তানি সংবাদমাধ্যম ডন। তবে তারা এতে কোনো সাড়া দেননি।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার