নকআউটের আগে বড় ধাক্কা ফ্রান্স শিবিরে
বিশ্বকাপের নকআউট পর্বের আগে বড় দুশ্চিন্তায় পড়েছে ফ্রান্স। দলের অন্যতম নির্ভরযোগ্য সেন্টার-ব্যাক উইলিয়াম সালিবা নরওয়ের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না। পিঠের চোটের কারণে তাকে বিশ্রামে রাখা হয়েছে বলে জানিয়েছে ফরাসি শিবির।
ফ্রান্সের সহকারী কোচ গি স্তেফাঁ নিশ্চিত করেছেন, সালিবা এখনো পুরোপুরি সুস্থ নন। তাই ঝুঁকি না নিয়ে তাকে ম্যাচের বাইরে রাখা হচ্ছে। একই সঙ্গে তিনি জানান, ফরোয়ার্ড মার্কাস থুরামও কাফের সমস্যায় ভুগছেন।ফেলতে পারে। বিশ্বকাপে এখন পর্যন্ত তিনি নিয়মিত একাদশের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং রক্ষণ সামলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নরওয়ের বিপক্ষে তার অনুপস্থিতিতে কোচিং স্টাফকে নতুন জুটি গড়ে তুলতে হবে।