বিশ্বকাপের বিস্ময় কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, অপেক্ষায় গ্রুপ সেরা স্পেন

বিশ্বকাপে শেষ ৩২ দলের রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা।

ফুটবলে অন্যতম বিষ্ময়কর এক গল্পের সূচনা করে বিশ্বকাপের শেষ ৩২ দলের রাউন্ডে উঠেছে কেপ ভার্দে। আটলান্টিক সাগরের এই দ্বীপদেশ জনসংখ্যা বিচারে বিশ্বকাপে খেলা তৃতীয় ক্ষুদ্রতম দেশ। কিন্তু এবার প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে তাক লাগিয়ে দিচ্ছে বড় দলগুলোকে। ‘এইচ’ গ্রুপে তিন ম্যাচ খেলে এখনো হারেনি কেপ ভার্দে!হিউস্টনে আজ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে কেপ ভার্দে। তাতে ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপে রানার্স আপ হিসেবে বিশ্বকাপের নকআউটে (শেষ ৩২ দলের রাউন্ড) উঠল তারা। আর এই গ্রুপে রানার্স আপ হওয়ায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে প্রতিপক্ষ হিসেবে পেল কেপ ভার্দে। আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচ।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার