মেসির জোড়া গোল, অস্ট্রিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনা

ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে জোড়া গোল করেছেন অধিনায়ক লিওনেল মেসি। টানা দুই জয়ে নকআউটের টিকিট নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা।


সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।এদিন ম্যাচের শুরুতেই অবশ্য এগিয়ে যেতে পারতো আর্জেন্টিনা। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন মেসি।


৮ম মিনিটে বক্সের ভেতরে লাউতারো মার্টিনেজ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আলবিসেলেস্তেরা। এ নিয়ে দীর্ঘ সময় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি।


পরে স্পট কিক নিতে আসেন মেসি। তবে আর্জেন্টিনা সমর্থকদের হতাশ করে লক্ষ্যের বাইরে চলে যায় তার শট। ফলে ম্যাচের শুরুতেই লিড নেওয়ার সুযোগ হারায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে অবস্থান করছে মেসিরা। প্রথম রাউন্ডে তাদের শেষ ম্যাচের প্রতিপক্ষ জর্ডান। রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে ম্যাচটি।

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

ব্রডকাস্ট জার্নালিস্ট ও আউটরিচ কো-অর্ডিনেটর – ইন্টার্নশিপ