কারবালার শাহাদাত মানবতার মুক্তি ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রেরণা: আল্লামা ইমাম হায়াত

ঐতিহাসিক ১০ মহররম ও পবিত্র শাহাদাতে কারবালা উপলক্ষে রাজধানীতে সমাবেশ করেছে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব। সংগঠনটির নেতারা কারবালার শাহাদাতকে মানবতার মুক্তি, ন্যায়বিচার এবং সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার চিরন্তন প্রেরণা হিসেবে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিশ্ব সুন্নী আন্দোলনের নেতা আল্লামা ইমাম হায়াত।

বক্তব্যে তিনি বলেন, কারবালায় পবিত্র আহলে রাসূল (আলাইহিমুস সালাম)-এর শাহাদাত ছিল মানবতার মুক্তি, ন্যায়ভিত্তিক রাষ্ট্র এবং সকল মানুষের সমান অধিকার, নিরাপত্তা ও স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য এক অনন্য আত্মত্যাগ।

তিনি বলেন, শাহাদাতে কারবালার অন্যতম শিক্ষা হলো—রাষ্ট্র ও সম্পদ কোনো একক ধর্ম, জাতি বা গোষ্ঠীর নয়; বরং আল্লাহ তাআলা ও প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম)-এর নির্দেশনা অনুযায়ী তা সকল মানুষের জন্য কল্যাণকর হওয়া উচিত।তিনি আরও বলেন, কারবালার শাহাদাত কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়; বরং এটি সত্য, ন্যায়, মানবাধিকার ও গণমানবের মুক্তির চিরন্তন দিশারি। কারবালার শিক্ষা মানুষকে অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়।

বক্তব্যে তিনি দাবি করেন, ইসলামের নামে কিংবা বিভিন্ন মতবাদ ও জাতীয়তাবাদের আড়ালে মানবতাবিরোধী ও স্বৈরতান্ত্রিক প্রবণতা এখনও বিদ্যমান রয়েছে। এসব অপশক্তির বিরুদ্ধে মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও সর্বজনীন মানবতার আদর্শ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

ব্রডকাস্ট জার্নালিস্ট ও আউটরিচ কো-অর্ডিনেটর – ইন্টার্নশিপ