রূপনগরে জামায়াত এমপির কর্মীদের ওপর হামলার অভিযোগ
রাজধানীর মিরপুরের রূপনগরে ৬ নং ওয়ার্ডের ইসলামীয়া হাইস্কুলের সামনে ঢাকা-১৬ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেনের কর্মী-সমর্থকদের ওপর সরকার দলীয় লোকদের হামলার ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে ওই হামলায় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীসহ অন্তত ১০ থেকে ১৫ জন জামায়াত নেতাকর্মী আহত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই হামলার ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংসদ সদস্যা কর্নেল আব্দুল বাতেন।হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ।
এদিকে স্থানীয় এমপির কর্মী-সমর্থকদের ওপর হামলার জামায়াতের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সহ ১০-১৫ জন জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ বিকেল ৫টায় বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। মিরপুর ৬নং বাজার কেন্দ্রীয় মসজিদ থেকে এই বিক্ষোভ মিছিল বের হওয়ার কথা রয়েছে।