টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে প্যারাগুয়ে

মূল ম্যাচে গোল করে জার্মানিকে উদ্ধার করেছিলেন কাই হাভার্টজ। কিন্তু টাইব্রেকারে তিনিই ডোবালেন দলকে। প্রথম শটই মিস করলেন তারকা ফরোয়ার্ড। পরে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেলেও শেষ পর্যন্ত আর পারল না জার্মানি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের চমকে দিয়ে টাইব্রেকারে জিতে শেষ ষোলোতে পৌঁছে গেল প্যারাগুয়ে।বোস্টন স্টেডিয়ামে মূল ম্যাচ ছিল ১-১ গোলে ড্র। পরে ছয় শটের টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতেছে প্যারাগুয়ে। বিশ্বকাপে এই প্রথম টাইব্রেকারে হারল জার্মানি। এর আগের চারবারই তারা ছিল সফল দল। অন্যদিকে ২০১০ সালের পর আবার টাইব্রেকার জিতল প্যারাগুয়ে।শেষ ষোলোর ম্যাচে ফ্রান্স ও সুইডেনের মধ্যে লড়াইয়ের জয়ী দলের বিপক্ষে খেলবে প্যারাগুয়ে।

টাইব্রেকারে গোলকিপারের বাম দিকে প্রথম শট নেন কাই হাভার্টজ। দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে সেটি ঠেকিয়ে দেন অরল্যান্ডো গিল। পরে মাউরিসিও মাগালায়েসও বাম দিকে নেন শট। তবে ম্যানুয়েল নয়্যার ঠেকাতে পারেননি।টাইব্রেকারের ষষ্ঠ শট নিতে এসে বারের অনেক ওপর দিয়ে মারেন জনাথন তাহ। ফলে আবারও সুযোগ আসে প্যারাগুয়ের সামনে। এবার আর ভুল হয়নি হোসে কানালের। তার বাম পাশে নেওয়া জোরাল শটে কিছুই করতে পারেননি নয়্যার।

সব মিলিয়ে ১-১ গোলে অমীমাংসিত ম্যাচের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে বিদায়ঘণ্টা বেজে যায় জার্মানির। আর চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হতাশায় ডুবিয়ে শেষ ষোলোতে পৌঁছে যায় প্যারাগুয়ে। 

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

ব্রডকাস্ট জার্নালিস্ট ও আউটরিচ কো-অর্ডিনেটর – ইন্টার্নশিপ