শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা করলো প্রশাসন
ঐতিহাসিক দানের ডেগ ও পুরোনো দানবাক্সগুলো সিলগালা করেছে জেলা প্রশাসন। দানের টাকার সঠিক হিসাব ও জবাবদিহিতা জনগণের সামনে উন্মুক্ত করতে বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে এই পদক্ষেপ নেওয়া হয়। একই সাথে মাজার প্রাঙ্গণে প্রশাসনের নিজস্ব তত্ত্বাবধানে নতুন একটি কেন্দ্রীয় বড় দানবাক্স ও বেশ কয়েকটি ছোট বাক্স বসানো হয়েছে।
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স সিলগালা করেছে প্রশাসন। এ সময় নতুন কয়েকটি দানবাক্স স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে পুরাতন দানবাক্স সিলগালা ও নতুন দানবাক্স স্থাপন করা হয়।
শাহজালাল মাজারে প্রশাসনের দানবাক্স: অর্থ ব্যবস্থাপনায় নতুন অধ্যায় সিলেট: ভক্তদের দেওয়া দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অস্বচ্ছতা দূর করতে বড় পদক্ষেপ নিয়েছে সিলেট জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে মাজারের ঐতিহ্যবাহী ৩টি পিতলের দানের ডেগ ও পুরোনো বাক্স সিলগালা করে দেওয়া হয়। সেগুলোর পরিবর্তে এখন থেকে প্রশাসনের নিয়ন্ত্রণাধীন নতুন দানবাক্সে জমা হবে ভক্তদের সাহায্য-সহযোগিতা। নতুন এসব বাক্সের সুরক্ষায় মাজার প্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে আনসার সদস্য।