কারিনা কায়সার আর নেই

৩রা আগস্ট ২০২৪:
যখন অনেকেই  অবিচারের বিরুদ্ধে সাহস জোগাতে ব্যর্থ হয়েছিল, তখন কারিনা কাইজার রাস্তায় নেমে এসেছিলেন।

কারিনা কায়সার আর নেই

বাংলাদেশের সামাজিক আন্দোলনে সাহসী কণ্ঠ হিসেবে পরিচিত কারিনা কায়সার আর নেই। মাত্র ৩১ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় ভারতের চেন্নাইয়ে শুক্রবার দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বাবা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার Kaiser Hamid। এক শোকবার্তায় তিনি জানান, দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর কারিনা পৃথিবী ছেড়ে চলে গেছেন।

২০২৪ সালের গণআন্দোলনে রাজপথে সক্রিয় উপস্থিতি এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার অবস্থানের কারণে তরুণ সমাজের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন কারিনা কায়সার। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার