তিন বছরে সর্বোচ্চ খাদ্যের দাম

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বেড়ে গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।এফএও জানায়, এপ্রিল মাসে তাদের খাদ্য মূল্যসূচক গত বছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ বেড়েছে। ২০২৩ সালের পর এটিই সর্বোচ্চ মূল্যবৃদ্ধি।

সংস্থাটির মতে, অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় জৈব জ্বালানি (বায়োফুয়েল) শিল্পে বীজ তেলের চাহিদা বেড়েছে। অন্যদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বীজ তেল উৎপাদন কমে যাওয়ার আশঙ্কায় এর দাম আরো বাড়ছে।

যুদ্ধের কারণে সারের দাম বেড়ে যাওয়ায় গমের দামও ০.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সারের উচ্চমূল্যের কারণে কৃষকেরা কম সার প্রয়োজন হয় এমন ফসলের দিকে ঝুঁকতে পারেন বলে সতর্ক করেছে এফএও। এমনটা হলে গমের সরবরাহ কমে গিয়ে ভবিষ্যতে এর দাম আরো বেড়ে যেতে পারে।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার