আজ শাপলা গণহত্যা দিবস

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ২০১৩ সালের ৫ মে রাতের অন্ধকারে চালানো নারকীয় অভিযানের স্মৃতি আজও বাংলাদেশের মানুষের মনে দগদগে ক্ষত হিসেবে বিরাজ করছে। ইসলামবিদ্বেষী ব্লগারদের শাস্তি ও ১৩ দফা দাবিতে ঢাকা অবরোধ করতে আসা ধর্মপ্রাণ মানুষের ওপর রাষ্ট্রীয় শক্তির সেই নৃশংস প্রয়োগকে অনেকেই ‘শাপলা গণহত্যা’ হিসেবে অভিহিত করেন। আজ শাপলা গণহত্যা দিবস।

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কঠোর সেন্সরশিপ ও ভয়ের সংস্কৃতির কারণে এই ঘটনার প্রকৃত নিহতের সংখ্যা ও ভয়াবহতা জনসমক্ষে আসতে পারেনি। তবে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর এই ট্র্যাজেডি নিয়ে নতুন করে সত্য প্রকাশের পথ উন্মোচিত হয়েছেঅপারেশন সিকিউর শাপলা’ নামক সেই অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে ঠিক কতজন প্রাণ হারিয়েছিলেন, তা নিয়ে এখনো বিতর্ক চলছে। তৎকালীন সরকার নিহতের সংখ্যা নগণ্য দাবি করলেও, মানবাধিকার সংস্থা ‘অধিকার’ ৬১ জন নিহতের তালিকা প্রকাশ করেছিল। তবে এই ঘটনার বিচার ও প্রকৃত তথ্য উদ্ঘাটনে সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, হেফাজতে ইসলামের মহাসমাবেশে ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা। তদন্ত সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সেই রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে চালানো অভিযানে সাউন্ড গ্রেনেড ও মারণাস্ত্রের যথেচ্ছ ব্যবহারে এই প্রাণহানি ঘটে, যার তথ্য-প্রমাণ ও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য এখন নথিবদ্ধ করা হচ্ছে।

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

রানা প্লাজা থেকে পদ্মা ট্র্যাজেডি: নাসিমা আক্তারের হৃদয়বিদারক পরিণতি