গণভোটের রায় না মানলে গণআন্দোলন গড়ে তোলা হবে

বিএনপি সরকার গণভোটের রায় না মানলে গণআন্দোলন গড়ে তোলা হবে। যে অজুহাতে সরকার গণভোটের রায় উপেক্ষা করছে, সেটি জনগণ প্রত্যাখ্যান করেছে। তাদের নোট অব ডিসেন্টকে জনগণ ১২ ফেব্রুয়ারি ছুড়ে ফেলে দিয়েছে। দাবি না মানলে সরকারকে হাসিনার মতো হেলিকপ্টারে পালাতে হবে। টাঙ্কার, বাঙ্কার করে কোনো লাভ হবে না।

রোববার সন্ধ্যায় চট্টগ্রামে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘গণভোটের রায় জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ’ শীর্ষক ১১ দলীয় ঐক্যের সেমিনারে বক্তারা এসব কথা বলেন।সময় বক্তারা বলেন, নির্বাচনের আগে চার মাস ধরে সংস্কার কমিশনে সংস্কার ও জুলাই সনদ নিয়ে ৩৩ দলের মধ্যে আলোচনা হলেও সে সময় কিছু বলেনি বিএনপি। ক্ষমতায় বসেই তারা ভোল পাল্টে ফেলেছে ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে। সরকার যদি এখনো সঠিক পথে ফিরে না আসে, তাহলে দেশের পরিস্থিতি ভালো থাকবে না। জটিলতা তৈরি করে বিএনপি দেশকে সংকটে ফেলেছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

ব্রডকাস্ট জার্নালিস্ট ও আউটরিচ কো-অর্ডিনেটর – ইন্টার্নশিপ