নাটোরে বিদেশি নাগরিককে হেনস্তা করায় টিকটকার গ্রেফতার

নাটোরের লালপুরে গ্রীন ভ্যালি পার্কে ঘুরতে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই বিদেশি নাগরিককে হয়রানির ঘটনায় মো. আমিনুল ইসলাম (২৯) নামে এক টিকটকারকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে রাজশাহীর তানোর উপজেলার আড়াদিঘী গ্রামের রাসেল ইসলামকে (২৩) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার (১০ মে) নাটোর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ ও পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ৮ মে 'টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬' নামের একটি অনুষ্ঠানের জন্য শতাধিক তরুণ-তরুণী পার্কে সমবেত হয়। দুপুর আড়াইটার দিকে পার্কের 'সন্ধ্যা মালতী' পিকনিক স্পটের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত দুই বিদেশি নাগরিকের পথরোধ করে কয়েকজন যুবক। এ সময় তারা অশ্লীল মন্তব্যে তাদের হেনস্তা করে এবং পুরো ঘটনার ভিডিও ধারণ করে। খবর পেয়ে পার্কের ব্যবস্থাপক এসএম ওয়াজেদুর রহমান ও কর্মচারীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

ব্রডকাস্ট জার্নালিস্ট ও আউটরিচ কো-অর্ডিনেটর – ইন্টার্নশিপ