আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপিপন্থী প্যানেলের নিরঙ্কুশ জয়, জামায়াতের ভরাডুবি

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২০২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে। তবে একটি পদেও বিজয় অর্জন হয়নি জামায়াতের।শুক্রবার (১ মে) রাত ১০ টায় নির্বাচন কমিশনার রায়হান মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেসরকারিভাবে ফলাফল ঘোষণা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন পর্রবর্তীতে অফিশিয়ালি ঘোষণা করবেন।৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এরপরে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়।

অ্যাডভোকেট রায়হান মোর্শেদ বলেন, ঢাকা বারে প্রথম দিন ২ হাজার ৭৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার ভোট দিয়েছেন ৪ হাজার ৪১০ জন। দুদিনে ৭ হাজার ১৬৯ জন ভোট দিয়েছেন।

এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের বিপরীতে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) এবং জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের (সবুজ প্যানেল) প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

রানা প্লাজা থেকে পদ্মা ট্র্যাজেডি: নাসিমা আক্তারের হৃদয়বিদারক পরিণতি