দ্বিতীয় বিয়ের ৪ মাসেই বিচ্ছেদ, আবারও ভাঙল আবু ত্বহা আদনানের সংসার

আলোচিত তরুণ ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিকুন্নাহার সারার সংসার আবারও ভেঙে গেছে। দ্বিতীয়বার বিয়ের মাত্র চার মাসের মাথায় তাদের বিচ্ছেদ হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৯ মে) সাবিকুন্নাহার সারা এক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত রমজানের চাঁদরাতেই তাদের চূড়ান্ত বিচ্ছেদ ঘটে। ওই দিনই আবু ত্বহা আদনান তাকে তালাক দেন। যদিও বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি।

এর আগে দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে গত বছরের ২১ অক্টোবর প্রথমবার তাদের বিচ্ছেদ ঘটে। পরে গত বছরের ২ ডিসেম্বর তারা আবারও ঘটা করে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে দ্বিতীয় দফার সেই সংসারও বেশি দিন টেকেনি।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার