সরকারের সব কার্ড ব্যর্থ হলে লাল কার্ড দেখানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকারের বিভিন্ন নীতি ও সেবার কঠোর সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “সরকারের দেওয়া সব কার্ড বা প্রতিশ্রুতি যখন ব্যর্থ হয়ে যাবে, তখন জনগণের পক্ষ থেকে সরকারকে ‘লাল কার্ড’ দেখানো হবে।”

বুধবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে কৃষি সেল আয়োজিত ‘ধান কেনার মৌসুমে সরকারি শর্ত ও অসময়ের অতিবৃষ্টিতে কৃষকের হাহাকার: সংকট ও উত্তরণের পথ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।বাজারে বিভিন্ন ধরনের কার্ডের আধিক্য থাকলেও কৃষকরা প্রকৃত সুবিধা পাচ্ছে কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “কেবল একটি কার্ড হাতে ধরিয়ে দিলেই দায়িত্ব শেষ হয় না; বরং প্রান্তিক মানুষের সেবার মান ও কার্যকারিতা খতিয়ে দেখতে হবে।”

সীমান্ত পরিস্থিতি ও আঞ্চলিক রাজনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, ভারতের পশ্চিমবঙ্গের নতুন সরকার বাংলাদেশের সীমান্তে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের উসকানি বা দাঙ্গা লাগানোর প্রচেষ্টা সফল হতে দেওয়া হবে না। পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের উসকানিমূলক কর্মকাণ্ডের বিপরীতে বাংলাদেশের সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকার এবং সময়োচিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। নাসীরুদ্দীন বলেন, “সীমান্তের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা বর্তমান সময়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।”

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

ব্রডকাস্ট জার্নালিস্ট ও আউটরিচ কো-অর্ডিনেটর – ইন্টার্নশিপ