পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী সহিংসতায় ৪ জন নিহত

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে ব্যাপক সহিংসতা ও সংঘর্ষের ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে একাধিক ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।অভিযোগ অনুযায়ী, হাওড়ার উদয়পুর ও রাজারহাট নিউ টাউনে দুই বিজেপি কর্মীকে হত্যা করেছে তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা। অন্যদিকে তৃণমূলের দাবি, বীরভূমের নানুর ও কলকাতার বেলেঘাটায় বিজেপি কর্মীদের হাতে তাদের দুই কর্মী নিহত হয়েছে। তবে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করলেও দায় স্বীকার করেনি।

রাজ্যের বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া, বাঁকুড়াসহ বিভিন্ন জেলায় দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। একাধিক স্থানে তৃণমূলের কার্যালয় ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার