কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন লিমন, বাড়িতে দাফনের প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জানাজা ও দাফনের প্রস্তুতি চলছে। সোমবার (০৪ মে) সন্ধ্যায় উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে লিমনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এর আগে সকাল ৮টা ৪৭ মিনিটে লিমনের নিথর দেহ বহনকারী একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বিমানবন্দরে পরিবারের সদস্য ও স্বজনদের হৃদয়বিদারক আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।পরে লিমনের মরদেহ অ্যাম্বুলেন্সে করে তার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামে নেওয়া হচ্ছে। লিমন ওই এলাকার জহুরুল ইসলামের ছেলে।

লিমনের চাচা জিয়াউল হক জানান, লিমন উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং সেখানেই তিনি নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। সকালে লিমনের লাশ ঢাকা বিমানবন্দরে পৌঁছে। সেখান থেকে তার লাশ গ্রামে আনা হচ্ছে। কবর খননের কাজ শেষ পর্যায়ে। লাশ বিকাল ৩-৪ মধ্যে এখানে আসবে, বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

রানা প্লাজা থেকে পদ্মা ট্র্যাজেডি: নাসিমা আক্তারের হৃদয়বিদারক পরিণতি