চকরিয়ায় ৬ বছরেরশিশুকে ধ/র্ষ/ণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ফুসলিয়ে নিয়ে গিয়ে ছয় বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার কাকারা ইউনিয়নর মিনিবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কাকারা মিনিবাজার এলাকার বাসিন্দা কামাল উদ্দিন (৫৬) নাস্তা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়ির পাশের একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে শিশুটি বাড়িতে ফিরে এলে তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগীর মা জানান, অভিযুক্ত ব্যক্তি পরিচিত হওয়ায় শিশুটি তার সঙ্গে যায়। এই সুযোগেই এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, খবর পাওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্তকে তার মেয়ের বাড়িতে আত্মগোপন অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

রানা প্লাজা থেকে পদ্মা ট্র্যাজেডি: নাসিমা আক্তারের হৃদয়বিদারক পরিণতি