ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে যা জানালেন নেতানিয়াহু

ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি স্বীকার করলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুক্রবার (২৪ এপ্রিল) তিনি জানান, প্রোস্টেট ক্যানসারের প্রাথমিক পর্যায়ে তিনি চিকিৎসা নিয়েছেন। খবর বিবিসির।

৭৬ বছর বয়সী এই নেতা বলেন, ২০২৪ সালের শেষ দিকে প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে একটি অস্ত্রোপচার করানোর পর তার শরীরে ক্যানসারজনিত একটি টিউমার শনাক্ত হয়, যার চিকিৎসা তিনি সম্পন্ন করেছেন।ইরানের সঙ্গে চলমান সংঘাতের উত্তেজনাপূর্ণ সময়ে বিষয়টি সম্পূর্ণ গোপন রাখেন তিনি। এতদিন আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি। অবশেষে তিনি তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশে করেন।

বর্তমানে সংঘাত অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতিতে থাকায় নেতানিয়াহু জানান, চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে উঠেছেন এবং এখন তার শারীরিক অবস্থা ‘খুব ভালো’।

নেতানিয়াহু আরো বলেন, প্রায় দেড় বছর আগে তিনি একটি বড় কিন্তু ‘ক্ষতিকর নয়’ এমন প্রোস্টেট সমস্যার সফল অস্ত্রোপচার করান। এরপর থেকে তিনি নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন।

তিনি জানান, সর্বশেষ পরীক্ষায় প্রোস্টেটে এক সেন্টিমিটারেরও কম একটি ছোট দাগ ধরা পড়ে, যা পরীক্ষা করে দেখা যায় খুব প্রাথমিক পর্যায়ের ক্যানসার টিউমার। এটি শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

রানা প্লাজা থেকে পদ্মা ট্র্যাজেডি: নাসিমা আক্তারের হৃদয়বিদারক পরিণতি