শিক্ষামন্ত্রীর দোহাই দিয়ে একাধিকবার সিন্ডিকেট সভা আটকানোর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলনের নাম ব্যবহার করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনিক কার্যক্রম ও সিন্ডিকেট সভা আয়োজনে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভর বিরুদ্ধে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার এবং প্রক্টরকে নিজ নিজ দপ্তরে গিয়ে এই নেতা বাধা দেন বলে অভিযোগ উঠেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ফেব্রুয়ারি মাসের ৭ তারিখে ১০৯তম সিন্ডিকেট সভা হওয়ার কথা ছিল, সেখানে ছাত্রদলের বাধার কারণে তা পিছিয়ে ১৬ ফেব্রুয়ারিতে নিয়ে যাওয়া হয়। তখনও এই ছাত্রদল নেতা বাধা দেওয়ায় তা ফের পিছিয়ে ফেব্রুয়ারির ২৬ তারিখে নির্ধারণ করা হয়। এনতুন করে আসন্ন এ সভাও আটকাতে হুমকি দিচ্ছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, ছাত্রদলের শুভসহ আরও কয়েকজন আমার কাছে এসে বলেছে শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন সবকিছু বন্ধ রাখার জন্য। আমরা কোন প্রকার সিন্ডিকেট সভা করতে পারব না, আমাদের কোন স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারব না৷ পরে আমি তাকে বললাম, শিক্ষামন্ত্রী বলেছেন এমন কোন চিঠি বা প্রজ্ঞাপন জারি হয়েছে কি-না। আমাদের কাছে তো এমন কোন চিঠি আসেনি।