বেশি লাভের আশায় পানির ট্যাংকে ৬ হাজার লিটার ডিজেল মজুত

বেশি লাভের আশায় পানির ট্যাংকে ৬ হাজার লিটার ডিজেল মজুতচট্টগ্রাম নগরের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সংকট চলছে। ফলে বেশি দামে বিক্রি করে অতিরিক্ত লাভের আশায় পানির ট্যাংকে প্রায় ছয় হাজার লিটার ডিজেল মজুত করেছিলেন এক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে ওই ব্যবসায়ীর গুদাম থেকে এসব জ্বালানি জব্দ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও নগর পুলিশের একটি দল।

আজ শুক্রবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর–সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা এসব ডিজেল জব্দ করা হয়। এ ছাড়া জব্দ করা হয়েছে লোডিং-আনলোডিং পাম্প। উদ্ধার ডিজেল ও সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় আট লাখ টাকা। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ ও জেলা প্রশাসন সূত্র জানায়, জ্বালানি–সংকটকে কাজে লাগিয়ে অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ডিজেল মজুত করে আসছিলেন। গোপনে সংগ্রহ করা এসব জ্বালানি মজুত করেছিলেন পানির দুটি ট্যাংকে। খোলাবাজারে বেশি দামে বিক্রির পরিকল্পনা ছিল তাঁর। তবে ওই ব্যবসায়ীর নাম জানা যায়নি।


Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

রানা প্লাজা থেকে পদ্মা ট্র্যাজেডি: নাসিমা আক্তারের হৃদয়বিদারক পরিণতি

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান