আইসিইউর অপেক্ষায় থাকতে থাকতে ১১ দিনে ৩৩ শিশুর মৃত্যু

আড়াই বছরের নুসাইবা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি ছিল। নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রেখে তাকে চিকিৎসা দেওয়ার প্রয়োজন দেখা দেয়। আইসিইউর জন্য অপেক্ষমাণ তালিকায় শিশুটির নাম ছিল ২২ নম্বরে। কিন্তু ‘সিরিয়াল’ আসার আগেই ১২ মার্চ শিশুটি মারা যায়। এর চার দিন পর আইসিইউর কর্মীরা ফোন করে শিশুটির সিরিয়াল আসার কথা জানান।

শিশু নুসাইবা পাবনার চাটমোহর উপজেলার কাঠেংগা গ্রামের সবুজ আলীর ছেলে। রামেক হাসপাতালে আইসিইউর জন্য অপেক্ষায় থাকা তার মতো ৩৩ শিশু মারা গেছে ১১ থেকে ২২ মার্চের মধ্যে। গতকাল বুধবার সকাল পর্যন্ত আইসিইউ শয্যার জন্য ৩৮ জন শিশু অপেক্ষমাণ তালিকায় ছিল।

রাজশাহী নগরের তেরখাদিয়া এলাকার বাসিন্দা সাহিদের শিশুসন্তান নাহিদ ১৩ মার্চ এই হাসপাতালে মারা গেছে। বাবা সাহিদ জানান, আইসিইউতে নেওয়ার জন্য চিকিৎসক পরামর্শ দেওয়ার তিন দিন পর তাঁর ছেলে মারা যায়

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

রানা প্লাজা থেকে পদ্মা ট্র্যাজেডি: নাসিমা আক্তারের হৃদয়বিদারক পরিণতি

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান