১০ জনের ফ্রান্সের কাছে ব্রাজিলের হার

বিশ্বকাপের শহর বোস্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে ফ্রান্স। ম্যাচের প্রথমার্ধে তুলনামূলক নিয়ন্ত্রিত ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে ১০ জনের দলে পরিণত হয়েও কার্যকর ফিনিশিংয়ে এগিয়ে ছিল ফ্রান্স। অন্যদিকে ব্রাজিল দ্বিতীয়ার্ধে জেগে উঠলেও সুযোগ কাজে লাগাতে না পারায় হার এড়াতে পারেনি।বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে হওয়া ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসে ব্রাজিল। পঞ্চম মিনিটে ভালো সুযোগ পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন রাফিনহা। তিন মিনিট পর ফরাসি তরুণ ফরোয়ার্ড হুগো একিটিকের হেডও লক্ষ্য খুঁজে পায়নি। এরপর ধীরে ধীরে বলের দখল ও আক্রমণে প্রাধান্য নিতে শুরু করে ফ্রান্স, যদিও দু’দলই পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে হিমশিম খাচ্ছিল।

২৭তম মিনিটে খেলার ধারার বিপরীতে এগিয়ে যাওয়ার সুযোগ পায় ব্রাজিল। গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক বাঁকানো শট নিলেও তা অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়। এরই পাঁচ মিনিট পর ম্যাচে এগিয়ে যায় ফ্রান্স। মাঝমাঠে বল কাড়েন অ্যারিয়েল চুয়ামেনি, সেখান থেকে বল যায় উসমান দেম্বেলের কাছে। তার নিখুঁত পাস ধরে দ্রুতগতিতে এগিয়ে চিপ শটে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। আন্তর্জাতিক ফুটবলে এটি তার ৫৬তম গোল, যা তাকে অলিভিয়র জিরুডের খুব কাছাকাছি নিয়ে গেছে।এই জয়ের পর আগামী রোববার কলম্বিয়ার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স, আর ব্রাজিল মঙ্গলবার মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার।

@perspectivecitizen

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান

ব্রডকাস্ট জার্নালিস্ট ও আউটরিচ কো-অর্ডিনেটর – ইন্টার্নশিপ