কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত
কুমিল্লার বুড়িচংয়ে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে বুড়িচং উপজেলার দেবপুর এলাকা সংলগ্ন কুমিল্লা-সিলেট মহাসড়কের নুরজাহান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত হুমায়ুন কবির (৫৫) দেবিদ্বারের রসুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
আহতরা হলেন কবিরের স্ত্রী মাকসুদা বেগম (৪৫), ছেলে রাকিবুল ইসলাম নাহিদ (২৫), আজিমুল ইসলাম (৩০), লাভনী আক্তার (২২), আসিকুল ইসলাম (৩৫) এবং সিএনজিচালক আতিকুল ইসলাম। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।