স্যালাইন বা ওরস্যালাইনের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন বাংলাদেশি চিকিৎসাবিজ্ঞানী ডা. রফিকুল ইসলাম।
ডায়রিয়ায় আ/ ক্রান্ত হলে শরীর থেকে পানি ও প্রয়োজনীয় লবণ বেরিয়ে যায়। সময়মতো এই ঘাটতি পূরণ করা না গেলে রোগীর জীবনও ঝুঁ/ কিতে পড়তে পারে। অথচ পানি, গ্লুকোজ...
ডায়রিয়ায় আ/ ক্রান্ত হলে শরীর থেকে পানি ও প্রয়োজনীয় লবণ বেরিয়ে যায়। সময়মতো এই ঘাটতি পূরণ করা না গেলে রোগীর জীবনও ঝুঁ/ কিতে পড়তে পারে। অথচ পানি, গ্লুকোজ ও লবণের সমন্বয়ে তৈরি এক সহজ দ্রবণ আজ কোটি মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মুখে খাওয়ার স্যালাইন বা ওরস্যালাইনের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন বাংলাদেশি চিকিৎসাবিজ্ঞানী ডা. রফিকুল ইসলাম।
১৯৩৬ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিজ্ঞানে স্নাতক শেষ করে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা নেন। ষাটের দশকের মাঝামাঝি ঢাকার কলেরা রিসার্চ ল্যাবরেটরিতে যোগ দেন, যা বর্তমানে আইসিডিডিআর,বি নামে পরিচিত।
১৯৬৭ সালে চট্টগ্রামে কলেরার প্রাদুর্ভাব দেখা দিলে গবেষক দল সেখানে চি/ কিৎসা ও গবেষণা শুরু করে। ওই সময় রফিকুল ইসলামকে মুখে খাওয়ানোর মাধ্যমে পানিশূ/ ন্যতা পূরণের একটি চিকিৎসাপদ্ধতির প্রোটোকল তৈরির দায়িত্ব দেওয়া হয়। প্রাথমিক পরীক্ষা সফল না হলেও পরবর্তী গবেষণার ভিত্তি তৈরিতে এটি ভূমিকা রাখে।
১৯৬৮ সালে ঢাকার গবেষণাগারে ডেভিড নালিন, রিচার্ড ক্যাশ, রফিকুল ইসলাম ও মাজিদ মোল্লাসহ গবেষকদের সম্মিলিত প্রচেষ্টায় গ্লুকোজ ও লবণযুক্ত দ্রবণের কার্যকারিতা প্রমাণিত হয়। এর ফলে কলেরা রোগীদের শিরায় স্যালাইন দেওয়ার প্রয়োজন প্রায় ৮০ শতাংশ কমানো সম্ভব হয়।
১৯৭১ সালে মু/ক্তিযু/ দ্ধের সময় কলকাতায় বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে ক/ লেরার প্রা/ দুর্ভাব দেখা দিলে মুখে খাওয়ার স্যালাইন বহু মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরবর্তী সময়ে বিভিন্ন গবেষণা ও জনস্বাস্থ্য উদ্যোগের মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে ওরস্যালাইনের ব্যবহার।
Citizen Perspective · স্বাধীন সংবাদমাধ্যমমূল প্রকাশনা ↗
