সেদ্ধ ডিম, পানি ও কফি খাওয়ানোর পর পুলিশের হাতে
রাজধানীর পল্টন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করে সেদ্ধ ডিম, পানি ও কফি খাওয়ানোর পর পুলিশের হাতে তুলে দিয়েছেন ঢাক...
রাজধানীর পল্টন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করে সেদ্ধ ডিম, পানি ও কফি খাওয়ানোর পর পুলিশের হাতে তুলে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন ও তার অনুসারীরা। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আটকের পর ওই ব্যক্তির পরিচয় ও সেখানে অবস্থানের কারণ জানতে চান যুবদল নেতা। পরে তার মানিব্যাগ ও মোবাইল ফোনসহ ব্যক্তিগত জিনিসপত্র বুঝিয়ে দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
Citizen Perspective · স্বাধীন সংবাদমাধ্যমমূল প্রকাশনা ↗
