সৌখিনতার চরম খেসারত দিলেন চাঁদপুর জেলার মতলব উত্তরের কাঠমিস্ত্রি ইকবাল। স্ত্রীর বারবার নিষেধ আর পারিবারিক বিরোধকে উপেক্ষা করে বিল থেকে ধরে আনা একটি বিষধর গোখরা সাপ ঘরে পুষছিলেন তিনি। অবশেষে বৃহস্পতিবার প্রতিদিনের মতো সাপটিকে খাবার দিতে বাক্সের মুখ খুলতেই ঘটে বিপত্তি। বিষধর গোখরাটির ছোবলে গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ যেন নিজ হাতেই বিপদ ডেকে আনার এক চরম শিক্ষা।