ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে উৎফুল্ল পরিবেশে সিঁদুর খেলায় অংশ নেন বিশিষ্ট অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন।
শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে উৎফুল্ল পরিবেশে সিঁদুর খেলায় অংশ নেন বিশিষ্ট অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মে...
শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে উৎফুল্ল পরিবেশে সিঁদুর খেলায় অংশ নেন বিশিষ্ট অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। কপালে লাল সিঁদুর ও হাতে শাঁখা পরে অসাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে বিজয়া দশমীর দিন বন্ধুদের সঙ্গে মন্দির প্রাঙ্গণে হাজির হন তিনি। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনির আনন্দঘন মুহূর্তে সনাতন ধর্মাবলম্বী বন্ধুদের সঙ্গে দেবী দুর্গাকে সিঁদুর বরণের আয়োজনে মেতে উঠে শাওন বলেন, "আমার বন্ধুরা ঈদের দিন আমার বাসায় এসে আনন্দ ভাগ করে নেয়, তাই এই উৎসবের দিনেও আমি তাদের পাশে দাঁড়িয়ে আনন্দ ও সম্প্রীতির বার্তা ভাগ করে নিতে এসেছি"।
Citizen Perspective · স্বাধীন সংবাদমাধ্যমমূল প্রকাশনা ↗
