হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
মঙ্গলবার এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় বুধবার রাতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ জনকে আসামি করে মামলা করেছে এনসিপি।
স্বপ্ন ছিল ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ এনে দেওয়া। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল। নরওয়ের কাছে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর শুধু টুর্নামেন্টকেই নয়, আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় জানানোর ঘোষণা দিলেন নেইমার জুনিয়র। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই নিউ জার্সির মাঠে ভেঙে পড়েন ব্রাজিলিয়ান মহাতারকা। চোখের জল লুকানোর চেষ্টা করেননি। সতীর্থরা ঘিরে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও তাতে কমেনি বিদায়ের বেদনা। কারণ, এটি ছিল শুধু একটি ম্যাচের পরাজয় নয়, শেষ হয়ে গেল ব্রাজিলের জার্সিতে তার দীর্ঘ এক অধ্যায়ও।বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যোগ করা সময়ে পেনাল্টি থেকে দলের একমাত্র গোলটি করেন নেইমার। কিন্তু সেই গোলও পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। ম্যাচ শেষে সম্প্রচারকারী জিই টিভিকে দেওয়া প্রতিক্রিয়ায় আবেগঘন কণ্ঠে নেইমার বলেন, "চেষ্টা করেছি, চেষ্টা করেছি। কিন্তু এখানেই সব শেষ। এখান থেকেই শুরু করেছিলাম, এখানেই শেষ করলাম।"।এরপরই তিনি স্পষ্ট করে জানান, ব্রাজিলের জার্সিতে তার পথচলার সমাপ্তি ঘটেছে।বিদায়ের মুহূর্তে স্মৃতির পাতাও উল্টে দেখে...
ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ের ২০২৬–২৭ ও ২০২৭–২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেটর, ইউসিসি গ্রুপের চেয়ারম্যান ও অ্যাকাউন্টিং বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ড. এম. এ. হালিম পাটোয়ারী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ও বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী অধ্যাপক ড. মাহমুদা আক্তার। রোববার (২৮ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ের সাধারণ সভা ও নির্বাচন-২০২৬’-এ দুই বছর মেয়াদি ২৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়। নবনির্বাচিত কমিটির সহসভাপতি হয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও মো. কায়সার হামিদ। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম। নবনির্বাচিত সভাপতি ড. এম. এ. হালিম পাটোয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেটর এবং দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান ইউসিসি গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে...
দেশের বিদেশি ঋণ আরো বেড়েছে। গত বছরের শেষ তিন মাসে ঋণ ১৩০ কোটি ডলার বা ১ দশমিক ৩০ বিলিয়ন বেড়ে স্থিতি দাঁড়িয়েছে ১১৩ দশমিক ৫১ বিলিয়ন ডলারে, যা এযাবৎকালের সর্বোচ্চ। গত বছরের সেপ্টেম্বরের শেষে ছিল ১১২ দশমিক ২১ বিলিয়ন ডলার। আওয়ামী লীগ সরকারের পতনের সময় ঋণ ছিল ১০৩ দশমিক ৪১ বিলিয়ন ডলার। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে ঋণ বেড়েছিল ১০ বিলিয়ন ডলার। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।