সিভিল সোসাইটির শয়তানদের জুলাই ভোলানোর চেষ্টা সফল হবে না

জুলাই বিপ্লবের পর দীর্ঘ সময় পার হলেও ফাঁসির দণ্ডে দণ্ডিত স্বৈরশাসক শেখ হাসিনা ও আওয়ামী লীগের খুনিদের মধ্যে কোন অপরাধবোধ কাজ করছে না। তারা এখনো ক্ষমাও চাচ্ছে না। তাদের সাথে কোনো আপস বা তাদের ক্ষমার কোন প্রশ্নই ওঠে না। জুলাই গণহত্যায় জড়িত অপরাধীদের, খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে। যতদিন শহীদদের সাহসী মায়েরা আছে, সিভিল সোসাইটির শয়তানদের জুলাইকে ভোলানোর চেষ্টা সফল হবে না। খুনিদের প্রভাব বলয় ভেঙে রক্তের বিনিময়ে অর্জিত ‘দ্বিতীয় স্বাধীনতা’ রক্ষার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এবং জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য প্রাণ দিব, কিন্তু জুলাই দেব না। রোববার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স (জেআরএ) ফাউন্ডেশন আয়োজিত 'সিম্পোজিয়াম অন অ্যাকাউন্টেবিলিটি, জাস্টিস অ্যান্ড হিলিং ইন পোস্ট জুলাই বাংলাদেশ' শীর্ষক অনুষ্ঠানে বিশিষ্ট রাজনীতিবিদ, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সাবেক উপদেষ্টারা এসব কথা বলেন।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার