জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: শফিকুর রহমান
নিজের দলের সমালোচনা করে নেতা–কর্মীদের সতর্ক থাকতে বললেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।জামায়াত আমির বলেন, জমায়াতে ইসলামী ফেরেশতার দল নয়, আমরা মানুষ, আমাদের ভুলত্রুটি হয়। আমরা কোনো অন্যায় করি না–এটা বলছি না। আমরা আহ্বান জানিয়েছি, কথা দিচ্ছি; আমাদের ভুল ধরিয়ে দেন। সংশোধন করবশফিকুর রহমান বলেন, সহকর্মীদের বলব, সতর্ক থাকবে। সাদা কাপড়ে দাগ লাগলে তা ভাসে। নৈতিকতার প্রশ্নে জামায়াতের কোনো ছাড় নাই। চেষ্টা করব সংশোধন করার। মাত্রা ভারী হলে কিছুই করার থাকবে না। কঠিন সিদ্ধান্তে যেতে হবে। সাবধান। সবাই সাবধান।