তেলাওয়াত-রত মেয়ে শিশু শিক্ষার্থীদের ভিডিও আপলোড করে লেখা হয়েছে “কনটা পছন্দ হয়”?

দুই ছেলের ছবি নিজের ছবির দুই পাশে রেখে এক শিক্ষক লিখেছেন, ‘দুই পাশে দুই সন্দরী’।

শিশু বয়সী কয়েকজন ছাত্রী কালো বোরকা ও নিকাব পরাবাস্থায় একটি ঘরের মেঝেতে বসে পবিত্র কোরআন তেলওয়াত করছে। বয়স তাদের আনুমানিক ১০ বছরের কমবেশি হবে। কণ্ঠে সুরেলা তেলাওয়াত। সামনে রেয়ালের ওপর রাখা কোরআন শরীফের ওপর দৃষ্টি নিবদ্ধ। এই দৃশ্য ধারণ করে তাদেরই শিক্ষক এইচ এম নাইম হাসান পোস্ট করেছেন নিজের টিকটক একাউন্টে। কয়েক সেকেন্ডের ভিডিওর স্ক্রিনে বড় অক্ষরে লিখে দিয়েছেন, “কনটা পছন্দ হয়”। সাথে যোগ করেছেন ‘ভালোবাসা’র লাল/হলুদ ইমোজি। ভিডিওটির ক্যাপশনে আবার লিখেছেন, “পছন্দ হলে বলবেন”। ভিডিওটি আপলোড করা হয়েছে ২০২৫ সালের ২৪ জুন তারিখে।এইচ এম নাইম হাসানের টিকটক আইডির নাম ♣️☆NAIM NUR☆♣️। ৪ হাজারের কিছু বেশি ফলোয়ারযুক্ত আইডিটিতে সর্বশেষ গত ১৬ জুলাই বৃহস্পতিবার ভিডিও আপলোড করা হয়েছে। প্রায় প্রতিদিনই ভিডিও প্রকাশ করেন তিনি। গত এক বছর ধরে মাদ্রাসার শিশু বয়সী ছেলে বাচ্চাদের পড়াশোনা, খাওয়া দাওয়া, খেলাধুলা ইত্যাদির ভিডিও আপলোড করছেনকয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে। অন্তত ১০টি ভিডিও দেখেছে দ্য ডিসেন্ট। 

এরকম একটি ভিডিওতে তিনজন ছাত্রীকে দেখা যাচ্ছে যেটির ক্যাপশনে লেখা হয়েছে, “চারটা বিয়া করা সুন্নত, এখানে তিনটা আছে।” 

অন্য আরেক ভিডিওতে একজন ছাত্রীকে তেলাওয়ারত দেখা যায়। সেটির ক্যাপশনে লেখা হয়েছে, “কিউট আছে কিন্তু।” 

এক ভিডিওতে নিকাব পরা এক শিশুর দৃশ্য আপলোড করে লেখা হয়েছে, “ইশ, কী লজ্জা পেলো”। একজন টিকটক ব্যবহারকারী মন্তব্য করেছেন এরা কারা। উত্তরে নাইম হাসান লিখেছেন, ““কী ভাইয়া, পছন্দ হয়?”

অন্তত ৫টি ভিডিওতে অপ্রাপ্তবয়স্ক ছাত্রীদের কোরআন পড়ার ভিডিও আপলোড করে ক্যাপশন লেখা হয়েছে, “কোনটা পছন্দ হয়?”

এছাড়া কয়েকজন ছেলে শিশু ক্লাসে পড়াশোনা করছে– এমন একটা ভিডিওর ক্যাপশনে লিখা হয়েছে, “হ্যাঁ এটা একটা ইসলামিক ভিডিও, কেউ এরিয়ে যাবেননা।”

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার