আপাতত ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

অভ্যন্তরীণ রাজনীতি, জাতীয় স্বার্থ, সর্বোপরি ভূরাজনীতির নতুন সমীকরণ সামনে রেখে আপাতত ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো আমার দেশকে এ তথ্য জানিয়েছে।সূত্রগুলো বলছে, নতুন প্রধানমন্ত্রীর জন্য দিল্লি সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর ও চ্যালেঞ্জিং। পানিবণ্টনসহ যে ধরনের গুরুত্বপূর্ণ ইস্যু ভারতের সঙ্গে রয়েছে, অন্য কোনো দেশের সঙ্গে বাংলাদেশের তা নেই। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন যাত্রা শুরুর যে ঘোষণা দিল্লির পক্ষ থেকে দেওয়া হয়েছিল, তা বাস্তবে রূপ দিতে কোনো পদক্ষেপই নেয়নি মোদি সরকার।আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে বহুল আলোচিত গঙ্গা পানিবণ্টন চুক্তি। নতুন চুক্তি না হওয়া পর্যন্ত বর্তমান চুক্তিটি বহাল রাখতে ঢাকার অনুরোধে এখন পর্যন্ত সাড়া দেয়নি দিল্লি। সরকারপ্রধানের সফরের জন্য দুদেশের মধ্যে যে ধরনের আস্থার সম্পর্ক থাকা দরকার, এই মুহূর্তে সেটা একেবারেই অনুপস্থিত। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে দিল্লির বিরূপ মনোভাব প্রকাশের পাশাপাশি পুশইনের মাধ্যমে সীমান্তে উত্তেজনা তৈরি, প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে দিল্লিতে বিমানবন্দরে হেনস্তা এবং সবশেষ মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে মাঠে নামিয়ে আবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে দিল্লি। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল আলোচিত সম্ভাব্য দিল্লি সফরের যাবতীয় আলোচনা থেমে গেছে। চলতি বছরে প্রধানমন্ত্রীর দিল্লি সফরে যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ বলে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। 

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার