শেষ নৃত্য আজ কার?

বিশ্বকাপের সেমিফাইনাল মানেই চাপ, স্বপ্ন আর ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াইও এসে দাঁড়িয়েছে সেই মাহেন্দ্রক্ষণে, যে মহারণের কেন্দ্রবিন্দুতে দুই অধিনায়ক লিওনেল মেসি ও হ্যারি কেইন। একজন ইতোমধ্যেই ফুটবল ইতিহাসের প্রায় সব ধাপ পেরিয়ে শিখর ছুঁয়ে ছুটছেন অমরত্বের মহামঞ্চের দিকে, অন্যজন এখনো অপেক্ষায় নিজের সবচেয়ে বড় স্বপ্নের। মেসি উত্তরাধিকারকে আরো উজ্জ্বল করতে চান, কেইন উত্তরাধিকার গড়ার পথে হাঁটছেন। বয়সের কাটা দুজনেরই পেরিয়েছে ঢের। আজকের সেমিফাইনাল তাই শুধু দুটি দলের নয়, দুই অধিনায়কেরও শেষ নৃত্যের সুর।দুজনের পথচলা দুই ভিন্ন উপন্যাস। মেসির গল্প পূর্ণতার। আটবারের ব্যালন ডি’অর, চারটি চ্যাম্পিয়নস লিগ, অসংখ্য লিগ শিরোপা, কোপা আমেরিকা, ফিনালিসিমা, আর ২০২২ সালের বিশ্বকাপ—ফুটবলে জেতার মতো আর কিছুই অবশিষ্ট নেই তার। একসময় যে ট্রফির জন্য সবচেয়ে বেশি সমালোচিত হয়েছিলেন, সেই বিশ্বকাপই আজ তার মুকুটের সবচেয়ে উজ্জ্বল রত্ন। অন্যদিকে হ্যারি কেইনের গল্পটি অপূর্ণতার। গোলের পর গোল করেছেন, ক্লাব ও দেশের ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন, কিন্তু বড় কোনো আন্তর্জাতিক ট্রফি এখনো তার হাতে ওঠেনি। ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েও তিনি জানেন, ইতিহাস শেষ পর্যন্ত গোলসংখ্যা দিয়ে নয়, লেখা হয় সোনালি ট্রফির আঁচে। যে আঁচ পেতে মুখিয়ে ইংলিশদের মহানায়ক।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার