বহিষ্কৃত জামায়াত নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।মামলাটি করেছেন এই সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান। সংসদ সদস্য যাকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছেন, ওবায়দুর রহমান তার মামা।
ওবায়দুর রহমান অভিযোগ করেছেন, সংসদ সদস্যের ‘অনৈতিক সম্পর্কের’ প্রতিবাদ করায় এবং একটি ভিডিও ফাঁসের ঘটনায় তাঁর হাত রয়েছে বলে সন্দেহ করে তাঁকে মারধর করা হয়েছে। গত ২১ জুলাই ওবায়দুর রহমান এই মামলা করেন।