‘যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি না রাখলে সমঝোতা স্মারক আর মানবে না ইরান’

যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি রক্ষা না করলে সমঝোতা স্মারক আর মেনে চলবে না ইরান। সোমবার তেহরানে সাংবাদিকদের এ কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এ সময় সমঝোতা স্মারক মেনে চলতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।

মুখপাত্র বলেন, ইরানি জাতির স্বার্থ ও উদ্বেগের কথা মাথায় রেখে অত্যন্ত সতর্কতা ও গুরুত্বের সঙ্গে প্রতিটি আলোচনায় অংশ নিয়েছে তেহরান।তিনি বলেন, ‘বরাবরই শ্রত্রুপক্ষ প্রথমে প্রতিশ্রুতি ভঙ্গ করে, ইসলামিক প্রজাতন্ত্র ইরান কখনোই প্রতিশ্রুতি ভঙ্গকারী প্রথম পক্ষ নয়।’

বাঘাই আরো বলেন, ওয়াশিংটন যদি যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি আর মেনে চলবে না।

তিনি বলেন, ‘যখনই অপর পক্ষ তার দায়বদ্ধতা পূরণে ব্যর্থ হয়েছে, আমরাও আমাদের দায়বদ্ধতা রক্ষা করিনি। … আমরা এভাবেই কাজ করে যাব।’

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

ঢাবি অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ে নেতৃত্বে হালিম পাটোয়ারী-মাহমুদা

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার