দলীয় ও সংসদীয় দায়িত্ব পালনে হিমশিম জামায়াতের এমপিরা

ত্রয়োদশ সংসদে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত ৬৮ জন নেতা। এসব আইনপ্রণেতার মধ্যে আছেন দলটির আমির, নায়েবে আমির, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, মহানগর, জেলা ও উপজেলা আমিরসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা।

তাই সংসদে ও নির্বাচনি এলাকার নানা কাজের পাশাপাশি তাদের ব্যস্ত থাকতে হচ্ছে দলীয় সাংগঠনিক কাজেও। এসব দায়িত্ব পালনে বেশ হিমশিম খেতে হচ্ছে জামায়াতের এমপিদের। তবে সময় ও পরিশ্রম বেশি লাগলেও সবকিছুকে স্বাভাবিকভাবে নিয়ে সবাই তাদের যথাযথ দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।সূত্রমতে, জামায়াতের এমপিদের প্রতি নির্বাচনি এলাকার জনসাধারণের প্রত্যাশাও বাড়ছে। নানা সাহায্য-সহযোগিতার পাশাপাশি যেকোনো প্রয়োজনে তারা এসব জনপ্রতিনিধির কাছে ছুটে যাচ্ছেন। এমপিরাও যথাসম্ভব এলাকাবাসীর পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। সময় দিচ্ছেন সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মকাণ্ড ও বৈঠকে। তবে প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের বিরাজমান জটিলতা ও অনিয়ম কাটাতে এমপিদের বেশ বেগ পেতে হচ্ছে।

@perspectivecitizen

Popular posts from this blog

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

রানা প্লাজা থেকে পদ্মা ট্র্যাজেডি: নাসিমা আক্তারের হৃদয়বিদারক পরিণতি

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান