এমন একজন বন্ধু পাশে থাকলে কঠিন সময়েও মনে হয়, লড়াইটা একা করতে হচ্ছে না।
‘ভালো বন্ধু’ পাওয়া জীবনের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি! তারই এক সুন্দর উদাহরণ দিগন্ত। তাঁর বন্ধু জিলানেরক্যা' নসার ধরা পড়েছে। চিকিৎসার জন্য প্রয়োজন ...
‘ভালো বন্ধু’ পাওয়া জীবনের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি!
তারই এক সুন্দর উদাহরণ দিগন্ত। তাঁর বন্ধু জিলানের
ক্যা' নসার ধরা পড়েছে। চিকিৎসার জন্য প্রয়োজন অনেক টাকা। এত বড় অঙ্কের অর্থ সহজে জোগাড় করা সম্ভব নয়। তাই বন্ধুকে বাঁচানোর লড়াইয়ে নিজেই নেমে পড়েছেন দিগন্ত।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মাত্র ৫০ টাকার বিনিময়ে মানুষের স্কেচ এঁকে দিচ্ছেন তিনি। স্কেচ বিক্রি করে যে অর্থ পাওয়া যাচ্ছে, তা বন্ধুর চিকিৎসার জন্য জমা করছেন।
৫০ টাকা হয়তো খুব সামান্য মনে হতে পারে। কিন্তু বন্ধুর বিপদের দিনে নিজের সময়, শ্রম আর প্রতিভা দিয়ে পাশে দাঁড়ানোর এই উদ্যোগের মূল্য অনেক বেশি।
একবার ভেবে দেখুন, আপনার জীবনে এমন একজন বন্ধু আছে কি, যিনি আপনার বিপদের দিনে নিজের সবটুকু দিয়ে পাশে দাঁড়াবেন? এমন বন্ধু সবার ভাগ্যে জোটে না।
কিছু মানুষ সত্যিই ভাগ্যবান। কারণ তাঁদের জীবনে দিগন্তের মতো বন্ধু থাকে। এমন একজন বন্ধু পাশে থাকলে কঠিন সময়েও মনে হয়, লড়াইটা একা করতে হচ্ছে না।
বেরোবির শিক্ষার্থী কিংবা আশপাশে যারা আছেন, আপনারা দিগন্তের কাছে গিয়ে তাঁর আঁকা স্কেচ কিনে বন্ধুর চিকিৎসায় সহযোগিতা করতে পারেন।
দিগন্তের এই উদ্যোগ শুধু বন্ধুত্বের গল্প নয়, এটি মানবিকতারও এক অসাধারণ উদাহরণ।
জিলান দ্রুত সুস্থ হয়ে উঠুক। আর দিগন্তের মতো বন্ধুরা বেঁচে থাকুক প্রতিটি মানুষের জীবনে। ❤️
Citizen Perspective · স্বাধীন সংবাদমাধ্যমমূল প্রকাশনা ↗
