স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের হাতে থাকলে দেশের বর্তমান পরিস্থিতি আরও ভালো হতো বলে মন্তব্য করেছেন ডাকসু নেত্রী উম্মা উসওয়াতুন রাফিয়া।

সম্প্রতি তিনি রবিউল ইসলাম নয়নের একটি পোস্ট শেয়ার করে এই মন্তব্য করেন । উল্লেখ্য, বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন সালাহউদ্দিন আহমদ। অন্যদিকে, রবিউল ইসলাম নয়ন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।