করোনার সময়ে কারখানা বন্ধ থাকা সত্ত্বেও শ্রমিকদের বেতন পরিশোধের জন্য প্রায় ২০০ কোটি টাকার ব্যাংক ঋণ নিতে হয়েছিল বলে জানিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ও শিল্পপতি অনন্ত জলিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমানে সেই ঋণের সুদ বাড়তে বাড়তে একটি বিশাল দেনার বোঝা তৈরি হয়েছে, যা ব্যবসায়িক ও আর্থিকভাবে বড় ধরনের চাপের সৃষ্টি করেছে।