রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘায়ু লাভের আকাঙ্ক্ষা ও মানুষের আয়ু বাড়ানোর উপায় খুঁজতে রাশিয়ার বিজ্ঞানীরা বিশেষ গবেষণা চালাচ্ছেন। পুতিনের ঘনিষ্ঠ পরামর্শক ও বিজ্ঞানী মিখাইল কোভালচুকের নেতৃত্বে রাষ্ট্রীয় কুরচাতভ ইনস্টিটিউটে ২২ প্রজাতির ৭ হাজারের বেশি বানরের (বিশেষত বয়স্ক বানরদের) রক্ত, মস্তিষ্ক ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করে বার্ধক্যের জৈবিক প্রক্রিয়া ও দীর্ঘায়ুর রহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে