মিয়া গোলাম পরওয়ার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জীবনে কখনো মিথ্যা বলেননি, হারাম খাননি এবং কারও হক নষ্ট করেননি বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার (২১ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, ডা. শফিকুর রহমান সব ধরনের অপরাধ, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে অনমনীয় ও আপসহীন ভূমিকা রেখে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বিরোধী দলের ওপর মিথ্যা দায় চাপিয়ে নিজেদের অপকর্ম ঢাকার চেষ্টা না করার জন্যও এ সময় তিনি আহ্বান জানান।