মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তাঝুঁকির কারণে সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধ আরোপ করায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ১৫৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, বাতিল হওয়া এই ফ্লাইটগুলোর মধ্যে ৭৬টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট রয়েছে, যার ফলে ২২ হাজার ৬৩৬ জন প্রবাসী ও সাধারণ যাত্রী চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন। সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো টিকিটের অর্থ ফেরত বা বিকল্প ব্যবস্থার আশ্বাস দিলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলের এই অনিশ্চয়তা কাটছে না।